বেসামাল পুলিশ কর্মীর হাতেই পুলিশের গাড়ির স্টিয়ারিং। ভর পেট মদ্য পান করে পুলিশের চালক পুলিশের গাড়ি নিয়ে ছুটলো শহরের রাজপথে। ফলে যা ঘটার ঘটলো। পুলিশের গাড়িটি ধাক্কা মারে রিক্সাকে। রিক্সার চালক সহ যাত্রী হল আহত। উত্তেজিত জনতারা আটকা করে পুলিশের গাড়িটিকে।
মদ্যপ চালকে আটক করে বিক্ষোভ দেখায় পথচারীরা। আর পুলিশ চালকের চোখ রাঙানির উত্তর "বেশ করেছি"। ওই পুলিশ কর্মী বলেন, পুলিশ লাইনে বসেই মদ্য পান করেছি। এমন ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ছুটে আসে। পরিস্থিতি ধামা চাপা দেবার চেষ্টা করে। তবে পথ চলতি বাসিন্দাদের ক্ষোভের সামনে মদ্যপ পুলিশ চালককে থানাতে নিয়ে যায়। জেলা শাসকের বাংলোর সামনে এই ঘটনা। শহরের ব্যস্ততম রোডে। মদ্যপ পুলিশ চালকের নাম চন্দন দাস। মুখ্যমন্ত্রীর সেভ লাইফ সেভ ড্রাইভ স্লোগান পুলিশ কর্তাদের কানে ঢোকেনি। এমন ঘটনা তারই প্রমান। এমন ঘটনার পর পুলিশ কর্তাদের মুখে কুলুপ।